ধর্মীয় স্থাপনায় হামলা: সৌদি আরবে ৫ জনের ফাঁসি কার্যকর

নিউজ ডেস্ক:

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে অবস্থিত আল আহসা গভর্নরেটের একটি ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনায় পাঁচজনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

সোমবার (৩ জুলাই) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল আরাবিয়া।

ধর্মীয় স্থাপনায় হামলার ফলে পাঁচজন নিহত হয়। আহত হয় বেশ কয়েকজন। সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, তারা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।

খবরে বলা হয়, যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তারা হলেন মিশরের নাগরিক তালহা হিসাম মোহাম্মাদ আবদো, সৌদি নাগরিক আহমেদ বিন মোহাম্মাদ বিন আহমেদ আসিরি, নাসের বিন আবদুল্লাহ বিন মোহাম্মাদ আল মুসা, হামাদ বিন আবদুল্লাহ বিন মোহাম্মাদ আল মুসা এবং আবদুল্লাহ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল তুরাইজি।

মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, সৌদি সরকার নিরাপত্তা ব্যবস্থার প্রতি বদ্ধ পরিকর। এছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠায় সৌদি সরকার সব সময় গুরুত্ব আরোপ করে।

  •  
  •  
  •  
  •