নেপালে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ১২৮

নিউজ  ডেস্ক:

নেপালে শক্তিশালী ভূমিকম্পে ১২৮ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

রাজধানী কাঠমাণ্ডু থেকে ৫০০ কিলোমিটার পশ্চিমে কারনালি প্রদেশের জাজরকোট জেলায় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি।

নেপালের ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাজধানী কাঠমাণ্ডু থেকে ৫০০ কিলোমিটার পশ্চিমে কারনালি প্রদেশের জাজরকোট জেলায় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি।

শনিবার ভোর পর্যন্ত সর্বশেষ তথ্যানুসারে, জাজারকোট এবং পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। জাজারকোট জেলার উপপুলিশ সুপার সন্তোষ রোকা বলেন, শুধু জাজারকোটেই ৪৪ জন মারা গেছেন। মৃতদের মধ্যে নালগড় পৌরসভার ডেপুটি মেয়র সরিতা সিংও রয়েছেন।

খবরে বলা হয়েছে, জাজারকোট জেলার ভেরি, নালগাদ, কুশে, বেরেকোট এবং চেদাগড় ভূমিকম্পে মারাত্মকভাবে আঘাত হেনেছে। প্রধান জেলা কর্মকর্তা সুরেশ সুনার জানিয়েছেন, জেলার সমস্ত নিরাপত্তা বাহিনীকে তল্লাশি ও উদ্ধার কাজে জড়ো করা হয়েছে।

এর আগে ২২ অক্টোবর ৬.১ মাত্রার ভূমিকম্পে কাঠমান্ডু উপত্যকা এবং পার্শ্ববর্তী জেলাগুলো কেঁপে ওঠে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর ছিল না।

নেপালে ভূমিকম্প সাধারণ ঘটনা। দেশটি তিব্বতীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলোর মিলনস্থলে অবস্থিত। প্রতি শতাব্দীতে এটি অপরের দুই মিটার কাছাকাছি অবস্থান করে, যার ফলে চাপ সৃষ্টি হয় যা ভূমিকম্প হয়।

২০১৫ সালে একটি ৭.৮ মাত্রার ভূমিকম্প এবং পরবর্তী ভূমিকম্পে প্রায় ৯ হাজার লোকের মৃত্যু হয় নেপালে। নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ।

সূত্র: রয়টার্স

  •  
  •  
  •  
  •