চুক্তি ছাড়াই শেষ হয়েছে কাতারে ওপেকের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক:
জ্বালানি তেলের উত্তোলন বন্ধে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে কাতারে ওপেকের বৈঠকটি। বেসরকারী টেলিভিশন চ্যানেল সময় টিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

বিশ্বের শীর্ষ জ্বালানি উত্তোলক ও রফতানিকারক দেশগুলোর এ বৈঠকে ঘণ্টাব্যাপী আলোচনা শেষে কাতারের জ্বালানি মন্ত্রী মোহাম্মদ বিন সালেহ আল-সাদা জানান, তেল উত্তোলক দেশগুলোর নীতিনির্ধারকরা সিদ্ধান্তে পৌঁছুতে আরো সময় চান। এ সময় তিনি আরো বলেন, ওপেকভুক্ত এবং ওপেক বহির্ভূত জ্বালানি উত্তোলক দেশগুলোর সম্মিলিত সিদ্ধান্তেই যে কোনো পদক্ষেপ নেয়া হবে।

এর আগে জ্বালানির দামে স্থিতিশীলতা আনতে উত্তোলন কমানোর ব্যাপারে একমত হয় বৃহত্তম তেল রফতানিকারক দেশ সৌদি আরব এবং ইরান। তবে এ বৈঠকে অংশ নেয়নি ইরান।

  •  
  •  
  •  
  •  

Tags: