ব্ল্যাক বেঙ্গল ছাগলে মাতৃত্বকালীন খাদ্যশক্তির মাত্রা উৎপাদিত বাচ্চার কর্মক্ষমতায় প্রভাব ফেলে- বাকৃবিতে গবেষণায় সাফল্য

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদে ” Influence of maternal dietary energy level on performance of Black Bengal kids” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) বিকাল ৩ টায়,  পশুপালন অনুষদের কাজী ফজলুর রহিম ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের সম্ভাবনা, প্রতিকূলতা ও এর উৎপাদনের মাধ্যমে  দারিদ্র দূরীকরণ নিয়েই এই কর্মসূচীর আয়োজন করা হয়।

কর্মশালায় বলা হয়, ব্ল্যাক বেঙ্গল ছাগলে মাতৃত্বকালীন খাদ্যশক্তির মাত্রা উৎপাদিত বাচ্চার কর্মক্ষমতায় প্রভাব ফেলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান। তিনি বলেন, গবেষণাটি অত্যান্ত সুন্দর ও যুগোপযোগী এবং এই ধরণের গবেষণা মাঠ পর্যায়ে অনেক গুরুত্ব বহন করবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির সাবেক উপাচার্য প্রফেসর ড. মো: আলী আকবর ও সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, বাকৃবি পশুপালন অনুষদের ডীন প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূইয়া, বিএলআরআই এর মহাপরিচালক ড. নাথু রাম সরকার, বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: আবু হাদী নূর আলী খান।

কৃষি গবেষণা ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিত এ গবেষণা প্রকল্পের প্রধান পরিচালক প্রফেসর  ড. মোহাম্মদ মনিরুজ্জামান কর্মশালায় বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, মাতৃত্বকালীন খাবারের তারতম্য ঘটিয়ে সুস্থ সবল বাচ্চা  উৎপাদনের জন্য এটিই সবচেয়ে কার্যকর পদ্ধতি।

কর্মশালায় সভাপতিত্ব করেন পশুবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুক্তা খান।

  •  
  •  
  •  
  •