বাকৃবিতে ছাগলের সিমেন সংগ্রহ, মূল্যায়ন ও কৃত্রিম প্রজননের কৌশল নিয়ে প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাগলের সিমেন (বীর্য) সংগ্রহ, মূল্যায়ন, হিমায়িত বীর্য সংরক্ষণ ও কৃত্রিম প্রজননের কৌশল নিয়ে প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ এপ্রিল পশুপালন অনুষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। ২০ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত (৩ দিন) এই প্রশিক্ষন চলবে। এতে প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন কর্মীরা প্রশিক্ষণ নেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা: ভবতোষ কান্তি সরকার, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন পশুপালন অনুষদেন ডীন প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রকল্পের পরিচালক ও পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই প্রশিক্ষনটি সরকারের বেঙ্গল ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের  একটি অংশ। এর মাধ্যমে ছাগলের বীর্য সংগ্রহ, মূল্যায়ন ও কৃত্রিম প্রজননের কৌশল নিয়ে প্রফেসর ড. এম এ এম ইয়াহিয়া খন্দকারের দীর্ঘদিনের গবেষণায় প্রাপ্ত ফলাফল মাঠ পর্যায়ে সম্প্রসারিত হবে।

প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, প্রশিক্ষণটি কৃত্রিম প্রজনন কর্মীদের মান উন্নয়ন করবে এবং কৃত্রিম প্রজননের মাধ্যমে ব্লাক বেঙ্গল জাতের ছাগলের উৎপাদন বৃদ্ধি করবে।

প্রকল্পের পরিচালক ইয়াহিয়া খন্দকার বলেন, আমাদের দেশে গড়ে ১৬৬ টি ছাগীর জন্য একটি পাঠা রয়েছে যা নিতান্তই অপ্রতুল। মানুষ সামাজিক ও অর্থিৈনতিক কারণে পাঠা পালন করে না । এছাড়া খাসির চাহিদা থাকায় কৃষকেরা বা খামারীরা পাঠাকে খাসি বানিয়ে বড় করে। সবকিছু মিেিলয়ে পাঠার সংখ্যা কমে যাওয়া সসময়মত পাল দিতে না পারায় উৎপাদন ক্ষতিগ্রস্থ হচ্ছে বলেও তিনি জানান।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগ এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্দ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে  যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদাহ ও ময়মনসিংহ অঞ্চলের মোট ৩০জন কৃত্রিম প্রজননকর্মীকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. অভিজিৎ সাহা অপু এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক জনাব মোঃ শরীফুল হক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহে কৃত্রিম প্রজনন কেন্দ্র এর উপ-পরিচালক ডাঃ আবু সাঈদ, কৃত্রিম প্রজনন কেন্দ্রের পরিসংখ্যান কর্মকর্তা ড. মোঃ হাতেম আলী এবং পশুপালন অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকবৃন্দ।

  •  
  •  
  •  
  •