ঝিনাইদহের মানিকদিহি গ্রামে ৪ টি মেছো বাঘ আটক

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার মানিকদিহি গ্রামে ৪ টি মেছো বাঘ আটক করা হয়েছে। গ্রামবাসী এ বাঘ গুলি আটক করে।

গ্রামবাসী সুত্রে জানা যায়, আজ সকালে জেলার কোটচাদপুর উপজেলার মানিকদিহি গ্রামবাসী গ্রামটির একটি জঙ্গল থেকে ৩ টি মেছোবাঘের বাচ্চা আটক করে। পরে ওই গ্রামের মাঠে ফাদ পেতে তাদের মা’ মেছোবাঘটিকেউ আটক করে এলাকাবাসী। এ বাঘ ৪ টি বর্তমানে ওই গ্রামের এক কৃষকের বাড়ীতে রয়েছে।

এ ব্যাপারে কোটচাদপুর বন বিভাগের রেঞ্জার নজরুল ইসলাম জানান, বিষয়টি আমি শুনেছি এবং বাঘ ৪ টি উদ্ধারের ব্যবস্থা করছেন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল পাশ্ববর্তি মান্দারবাড়িয়া গ্রাম থেকে আরো একটি মেছোবাঘ আটক করেছিল গ্রামবাসী। পরে খুলনা বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা বাঘটি উদ্ধার করে নিয়ে যায়।

  •  
  •  
  •  
  •