সাদুল্যাপুরে জামায়াতের নায়েবে আমির গ্রেফতার

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জামায়াতের নায়েবে আমির মো. রুহুল আমিনকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রাম থেকে মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

রুহুল আমিন সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রামের মৃত্যু কেরাত উল্লার ছেলে। তিনি পলাশবাড়ী উপজেলা জামায়াতের নায়েবে আমির।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, রুহুল আমিনের বিরুদ্ধে সাদুল্যাপুর ও পলাশবাড়ী থানায় নাশকতার মামলা রয়েছে। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

  •  
  •  
  •  
  •