ঝিনাইদহে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে পৃথক স্থান থেকে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- ঝিনাইদহ শহরের হামদহ ৩ নং পানির ট্যাংক এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ইমরান হোসেন (১৯), কাঞ্চনপুর জোয়ার্দ্দার পাড়ার জামাল উদ্দিনের ছেলে কাজল হোসেন (২৭), মগরখালী গ্রামের কাজীপাড়ার সোলাইমান কাজীর ছেলে মুক্ত কাজী (২১)।

ঝিনাইদহ সদর থানার এস আই আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩ নং পানির ট্যাংক এলাকার ইমরান হোসেনকে ১’শ ২২ বোতল ও শহরের খাদ্য গুমাদের সামনে থেকে কাজল ও মুক্ত কাজীকে ৭০ বোতল ফেন্সিডিলসহ আটক করে।

আটককৃতরা দীর্ঘদিন ধরে শহরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানান সে।

  •  
  •  
  •  
  •