গোপালপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও স্বাস্থ্য উপকরণ বিতরন
টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০১৬-২০১৭ইং অর্থ বছরের এডিপির অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, স্যানিটরী ন্যাপকিন, নেইল কাটার, টুথ পেস্ট ও টুথ ব্রাশ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ১৪ আগস্ট রোববার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসূমুর রহমানের সভাপতিত্বে পৌরশহরের নন্দনপুর রাধারাণী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. ইউনুছ ইসলাম তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ শফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. জালাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আমিনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল জুব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ২শত গাছের চারা, ২৬৫টি স্যানিটরী ন্যাপকিন, ১৩৭টি নেইল কাটার, টুথ পেস্ট ও টুথ ব্রাশ বিতরনের মাধ্যমে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি।

