গাইবান্ধায় জন্মাষ্টমী উৎসব পালিত
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজন ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকালে ভিএইড রোড কালিমন্দির থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীর উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক আবদুস সামাদ। এসময় পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণজিৎ বকসী সূর্য্য উপস্থিত ছিলেন।
এছাড়া জন্মাষ্টমী উপলক্ষে দিনব্যাপী ভিএইড রোড কালিমন্দির চত্তরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রী কৃষ্ণ পূজা ও প্রসাদ বিতরণ করা হয়।

