সাদুল্যাপুরে পুলিশের উদ্যোগে জঙ্গি বিরোধী পোষ্টার সাঁটানো অভিযান

গাইবান্ধা প্রতিনিধি:
‘ঘরে ঘরে হও সচেতন, জঙ্গিবাদের হবেই পতন’ এই শ্লোগাণে গাইবান্ধার সাদুল্যাপুরে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষে পোষ্টার সাঁটানো অভিযানের উদ্ধোধন করা হয়েছে।

সাদুল্যাপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে বৃহস্পতিবার দুপুরে পোষ্টার সাঁটান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস। এসময় (এসআই) রেজাউল করীম, তাজুল ইসলাম ও রনি কুমার দাস উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে পোষ্টারটি উপজেলা শহরসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হবে।

সাঁটানো পোষ্টারে লেখা রয়েছে, ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না; জঙ্গিবাদ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি; নিজের সন্তানের প্রতি খেয়াল রাখুন; উগ্রবাদি জঙ্গিদের মিথ্যা প্ররোচনা থেকে আপনার সন্তানকে দূরে রাখুন এবং না না না…জঙ্গিবাদকে না বলুন।

  •  
  •  
  •  
  •