শাহজালালে অস্ত্রসহ বাংলাদেশি বংশদ্ভূত দুই জার্মান আটক
ঢাকা প্রতিনিধি:
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয়টি আগ্নেয়াস্ত্রসহ বাংলাদেশি বংশোদ্ভূত জার্মানির দুই নাগরিককে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।
মঙ্গলবার দুপুরে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাদের আটক করা হয়।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল পৌনে নয়টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে আমিনুল ইসলাম ও মনির বেন আলী ঢাকায় আসেন।
গোপন সূত্রে খবর পেয়ে গ্রিন চ্যানেলে মালামালসহ তাদের তল্লাশি চালানো হয়। তখন একটি কার্টনের ভেতর নয়টি ছোট আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।
বিকেল ৪টার দিকে বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

