গুরুদাসপুরে ২০হাজার লিটার চোলাই মদসহ ৭জনের কারাদন্ড
নাটোর প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরের চাপিলায় ২০ হাজার লিটার চোলাই মদসহ ৭ জনকে জেলে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত।
তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে গুরুদাসপুর থানার ওসি ইব্রাহীম হোসেন নিশ্চিত করেন।
শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার চাপিলা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের হালিম(২৮), হামিদুল(৩২), শ্যামল পাহান(২৬), লিটন পাহান(২৭), সাগর পাহান(৩৫), অনিল পাহান(১৯) এবং রাজেন্দ্র পাহান(৫২)।
ওসি ইব্রাহীম হোসেন জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একদল সদস্য গুরুদাসপুরের চাপিলা এলাকার পাইকপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় তারা ২০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার শেষে মাদক প্রস্তুতকারী ৭ জনকে আটক করে। পরে বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আদালত হালিম ও হামিদুলকে ৬ মাস এবং অন্যান্যদের ৯ মাসের জেল প্রদান করেন।

