ঢাকায় সিটি করপোরেশনের গাড়ি চাপায় এক বিজিবি নিহত
ঢাকা প্রতিনিধি:
রাজধানীতে সিটি করপোরেশনের গাড়ি চাপায় সীমান্ত রক্ষা বাহিনীর (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে শ্যামলীতে শিশু মেলার সামনে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, নিহতের নাম আবু তাহের। তিনি বিজিবিতে নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি জানান, বিজিবি সদস্য আবু তাহের রাস্তা পার হচ্ছিলেন। সে সময় সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই প্রাণ আবু তাহের হারান।

