গাইবান্ধায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘দূর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশলসমূহ বলতে হবে’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামছুল আজম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুণর্বাসন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল মমিন খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.ক.ম. রুহুল আমিন প্রমুখ।

শেষে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ও দমকল বাহিনীর যৌথ উদ্যোগে একটি দূর্যোগ মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হয়।

  •  
  •  
  •  
  •