সিংড়ায় বাসা ভাড়া নিয়ে দেহ ব্যবসা : খদ্দেরসহ আটক ৮

ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বাসা ভাড়া নিয়ে দেহব্যবসা করার অপরাধে খদ্দের ও এক সহযোগীসহ ৪ নারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সিংড়ার সরকারপাড়া মহল্লার বাসষ্ট্যান্ড সংলগ্ন আব্দুল লতিফ এর বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, বেশ কিছু দিন ধরে নাটোর তেবাড়িয়া গ্রামের রেজাউল ও তার স্ত্রী লতা বেগম সিংড়া পৌর শহরের সরকার পাড়া মহল্লার কাপড় ব্যবসায়ী আব্দুল লতিফের তিন তলা বাসার নিচ তলা ভাড়া নিয়ে)দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলো। দিনে ও রাতে ওই ভাড়াটে বাসায় অবাধে ছেলে-মেয়েদের যাতায়াতে এলাকাবাসীর সন্দেহ হয়।

পরে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া থানার এসআই আবু তাহের ও প্রদীপ কুমারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজ করার সময় খদ্দেরসহ ৮জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, নাটোর হাড়ীগাছা গ্রামের আবুল কাশেম এর স্ত্রী ছবি বেগম (২৫), রাজশাহীর বাগমারার একডালা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী সুইটি বেগম (১৬), সিংড়া উপজেলার বিলদহর গ্রামের ফজর আলীর মেয়ে সুমি বেগম (২০), আর খদ্দের বিজয়নগর গ্রামের আয়েশ উদ্দিনের ছেলে সুলতান আলী (৪০), আলহাজ্ব আমজাদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন বাবু (৪২), মহিত উল্লাহ ছেলে জামসেদ আলী (৪০)। এছাড়া ব্যবসা পরিচালনাকারী ভাড়াটে রেজাউল (৩৮) ও তার স্ত্রী লতা বেগম (৩০)।

এলাকাবাসী জানায়, ওই মহল্লায় বহিরাগত কিছু মেয়ে অর্থের বিনিময়ে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে যাচ্ছে। এবং বিভিন্ন অভিনব কায়দায় এলাকার যুবকদের ফাঁদে ফেলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। কিন্তু অজ্ঞাত কারনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হলেও তা দীর্ঘস্থায়ী হয়না। ফলে ব্যবসা বন্ধ হচ্ছে না।

  •  
  •  
  •  
  •