গাইবান্ধায় মাদক সেবনের দায়ে ২ যুবকের কারাদণ্ড
মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলায় মাদক সেবনের দায়ে শফিউল আলম (৩৮) ও সঞ্জয় চন্দ্র দাস (৩৫) নামে দুই যুবককে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল মমিন খান এ দন্ড দেন।
দন্ডপ্রাপ্ত শফিউল আলম সদর উপজেলার কামারজানি ইউনিয়নের বাটিকামারি গ্রামের ওসমান গনি মন্ডলের ছেলে ও সঞ্জয় দাস জেলা শহরের কলেজপাড়া এলাকার মৃত রাজনাথ চন্দ্র দাসের ছেলে।
এরমধ্যে শফিউল আলমকে গাঁজা সেবনের দায়ে ছয় মাস ও ইয়াবা সেবনের দায়ে সঞ্জয় চন্দ্রকে দেড় বছরের কারাদ- দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, শফিউল ও সঞ্জয়কে গাঁজা ও ইয়াবা সেবনের সময় আটক করা হয়। রবিবার দুপুরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। পরে বিচারক শফিউলকে ছয় মাস ও সঞ্জয়কে দেড় বছরের কারাদণ্ড দেন। দুপুরের মধ্যে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

