ছাতকে গাঁজা সেবনের অভিযোগে ভন্ডপীরের কারাদন্ড

ছাতক সংবাদদাতা:
ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভন্ড পীরকে একই সাথে ৩টি মামলায় ৯মাসের কারাদন্ড দেয়া হয়েছে। নিজ আস্তানায় যৌথভাবে গাঁজা সেবনের অভিযোগে এ দন্ডাদেশ প্রদান করা হয়।

জানা যায়, উপজেলার ইসলামপুর ইউপির ভারতীয় সীমান্তবর্তী ধণীটিলার বাসিন্দা মৃত মোহাম্মদ আলীর পুত্র ভন্ডপীর খতিবুর রহমান (৫৬)কে ৫০গ্রাম গাঁজা, একটি গাঁজার কার্টারও একটি খল্কি (ছিলিম)সহ তাকে আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমানের আদালতে নিয়ে আসা হলে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ এর (৭ক) ২১দঃবিধিতে ৩টি মামলায় (নং-১৫, ১৬ ও ১৭, তাং ১৯.১০.২০১৬ইং) ৯মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, ছাতক থানার এসআই আব্দুর রহিমসহ সঙ্গীয় ফোর্স, তহশীলদার রঞ্জন কুমার তালুকদার, সার্ভেয়ার মনিরুল ইসলাম, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইন্তাজ আলী, মুক্তিযোদ্ধা আজির উদ্দিন, আঞ্জব আলী, নূরুল ইসলাম, সাবেক মেম্বার নূরুল হক, ব্রজেন্দ্র শর্মা, সমরজিত শর্মা, মনি সিংহ, পরিমল সিংহ, অরুন সিংহ, মিলন সিংহ প্রমূখ।

উল্লেখ্য, ভন্ডপীর খতিবুর রহমান তার নিজ আস্তানায় রেখে দীর্ঘদিন থেকে মদ, গাঁজা ও হিরোইন বিক্রিসহ এলাকাবাসীকে মাদক সেবনে বাধ্য করে আসছিল।

  •  
  •  
  •  
  •