কুড়িগ্রামে কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমিনাশক খাওয়ানোর মধ্যদিয়ে কুড়িগ্রামে কৃমিনাশক সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে সদন উপজেলার দাসের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ নাসরিন বেগম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা স্বপন কুমার রায় ও প্রোগ্রাম অর্গানাইজার মোঃ হান্নান।
জেলার ৫ থেকে ১২ বছর বয়সী ৪ লাখ ২৬ হাজার ৮শ ১৮ জন শিশুকে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম বলেন, ২২ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত জেলার সকল প্রাথমিক বিদ্যালয়সহ বিদ্যালয়ের বাইরে ৫ থেকে ১২ বছর বয়সের সকল শিশুকে কৃমিনাশক খাওয়ানো হবে।

