তানোরে রুবেল হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে রুবেল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ খুনীদের বিচার দাবীতে ব্যানার, ফেষ্টুন হাতে বিক্ষোভ মিছিল নিয়ে মুন্ডুমালা বাজারে এসে পথসভা করেন।
এতে স্থানীয় গ্রাম মোড়ল আলহাজ্ব সমশের আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, মুন্ডুমালা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, গ্রামবাসি মাসুদ রানা কালু ও নিহতের ছোট ভাই রাসেল প্রমুখ।
এসময় বক্তরা, নিরীহ রুবেল হত্যাকারিদের গ্রেফতার করে দ্রুত সর্বচ্চ বিচার করার জন্য প্রশাসনের প্রতি আকুল আহ্বান জানানো হয়। সেই সঙ্গে তারা বলেন, শুধু খুনিদের নয় বরং এ হত্যাই ইনন্ধনদাতাদেরও খুজে দ্রুত আইনের আওতায় আনতে হবে। তা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
এনিয়ে তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা আব্দুস সালাম জানান, এ হত্যা মামলায় সব দিক বিবেচনা করে তদন্ত দ্রুত এগিয়ে চলছে। ইতিমধ্যেই ঘটনার সাথে জড়িত অভিযোগে দুইজন আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, তানোর উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামে একটি ঈদগাহের জমি নিয়ে দীর্র্ঘ দিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় চলতি মাসের গত ২২ অক্টোবর শনিবার সকালে ওই ঈদগাহ মাঠে একই এলাকার মুনতাজের ছেলে বাবু ও তার জামাতা আতাউর রহমান পূর্বে শত্রুতার জেরে রুবেলকে হাঁসুয়া দিয়ে প্রকাশ্যে কুপিয়ে জখম করে। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের(রামেক) জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

