টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলায় প্রায় দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাতে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইলের খুরেরমুখ পয়েন্ট থেকে এ সব ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিজিবির টহল দল অভিযান শুরু করে। সে সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারী পালিয়ে যায়। পরে খুরেরমুখ পয়েন্টের সৈকত এলাকা থেকে ১ লাখ ৪০ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা বলেও জানান তিনি।

