নাটোরে কোটি টাকার সীমান্ত পিলার ও চুম্বক মূর্তিসহ আটক ৩
নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ার হিজলী দিঘাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিক্রিকালে কোটি টাকা মূল্যের সীমান্তপিলার ও চুম্বক নারী মূর্তিসহ ৩ জনকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা।
শুক্রবার রাতে শহরের মাদ্রাসা মোড়ে র্যাব কার্যালয়ে আটক তিনজনকে উদ্ধারকৃত মালামালসহ সাংবাদিকদের সামনে হাজির করা হয়। আটককৃতরা হলেন- বাগাতিপাড়ার হিজলী দিগাপাড়া গ্রামের আব্দুর রহিম (৬০), একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল হালিম (২৮) ও হাটগোবিন্দপুর গ্রামের আমির উদ্দিন প্রামাণিকের ছেলে শাহাজাহান সিরাজ (৪০)।
র্যাব-৫ এর নাটোর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে সীমানা পিলার ও মূর্তি ব্যবসার নামে মানুষকে প্রতারণা করে আসছিলেন।
তারা এসব পিলার ও মূর্তিকে ১৮১৮ সালে নির্মিত এবং এ চুম্বক শক্তি দিয়ে যেকোন ধাতব বস্তুকে মুহূর্তের মধ্যে স্বর্ণ বানানো যায় বলে প্রচার করে আসছিলেন। এতে সাধারণ মানুষ তাদের দ্বারা বিভিন্ন সময় প্রতারিত হয়েছেন। সম্প্রতি এই প্রতারক চক্র একটি পক্ষের কাছ থেকে এসব মূল্যবান জিনিস বিক্রির উদ্দেশে বায়না বাবদ ১১ লাখ টাকা হাতিয়ে নেন। পরে তাদের অভিযোগ ও তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে হিজলী দিগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই চক্রের তিনজনকে হাতে নাতে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি সীমান্ত চুম্বক পিলার, একটি চুম্বক নারী মূর্তি, ৩টি মোবাইল সেট, ৫টি সিম ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরে তাদের বিরুদ্ধে প্রতারনা মামলা করে থানা হেফাজতে প্রেরন করা হয়েছে।

