বাগাতিপাড়ায় দেড় লাখ টাকার গাঁজা গাছ পুড়িয়ে বিনষ্ট
ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ার চিথলিয়া গ্রামের ভিটাপাড়া থেকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের গাঁজা গাছ উদ্ধার শেষে পুড়িয়ে বিনষ্ট করেছে র্যাব ও উপজেলা প্রশাসন।
এলাকাবাসী জানায়, বুধবার সকাল ৬ টার দিকে বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও র্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে চিথলিয়া গ্রামের ভিটাপাড়া এলাকার দেদার বক্স মন্ডলের ছেলে আহসান ওরফে আশকান আলীর নিজ জমি থেকে ১২ টি গাঁজার গাছ উদ্ধার করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে আশকান আলী পালিয়ে যায়।
পরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমদ এর ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দকৃত প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের গাঁজা গাছ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

