তানোরে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
তানোর সংবাদদাতা:
রাজশাহীর তানোরে জেলা ও দায়রা জজের উদ্দ্যোগে গরীব-শীতার্থ মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে তানোর থানা চত্বরে উপজেলার বিভিন্ন এলাকার ২০০ জন গরীব শীতার্থ মানুষকে একটি করে কম্বল দেয়া হয়েছে।
রাজশাহী জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম উপস্থিত থেকে গরীব শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতারণ করেন। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ গোলাম কবীর, সহকারী জজ সিরাজুল ইসলাম, জেলা জজের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস জহির,
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, ওসি তদন্ত আব্দুস সবুর, উপ-পরিদর্শক আখের আলী, পিএসআই আরিফুল ইসলাম, এএসআই ওয়াজেদুর রহমান প্রমুখ।

