নাটোরে ৫দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
নাটোর প্রতিনিধি:
নাটোরে ৫দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
ক্রমবর্দ্ধমান জনসংখ্যার খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য যোগানে টেকসই ও পরিবেশবান্ধব আধুনিক কৃষিতে ব্যবহৃত লাগসই প্রযুক্তি সমুহের ব্যবহারে সচেতনতা সৃষ্টিতে এ মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর এম.এইচ খালেদ খান, পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ সংশ্লিষ্টরা। মেলায় ২৪ স্টল রয়েছে।

