নাটোরে প্রধান শিক্ষকের মুক্তির দাবীতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও
নাটোর প্রতিনিধি:
নাটোরে এক বখাটে ছাত্রকে শাসন করার অভিযোগে গ্রেফতারকৃত প্রধান শিক্ষকের মুক্তির দাবীতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছে দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী প্রধান শিক্ষক আলিম উদ্দিনের মুক্তির দাবীতে স্কুল ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে মানববন্ধন করে। এ সময় তারা অবিলম্বে প্রধান শিক্ষকের মুক্তি দাবী করে। তারা জানায়, প্রধান শিক্ষক সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় খাতা দেখায় নিয়োজিত আছেন ১৫ মার্চের মধ্যে তার সেসব খাতা বোর্ডে জমা দিতে না পারলে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবেন। এছাড়া একজন বখাটেকে শাসন করায় যদি শিক্ষককে জেলে যেতে হয় তাহলে শিক্ষার ওপর বিরুপ প্রভাব পড়বে। তাই অবিলম্বে প্রধান শিক্ষকের মুক্তি দাবী করে তারা। শিক্ষকের মুক্তি না হলে ক্লাজ বর্জন করে স্কুলে তালা ঝুলিয়ে দেয়ারও কথা জানায় শিক্ষার্থীরা।
এর আগে সোমবার এক বখাটে ছাত্রকে শাসন করলে মঙ্গলবার ওই ছাত্রের পিতা থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। পরে প্রধান শিক্ষক আলিম উদ্দিনকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

