সাদুল্যাপুরে অটোবাইকে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ব্যাটারী চালিত অটোবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আসমা খাতুন (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান রোড়ের খামারপাড়া এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আসমা বেগমের বাড়ি সিলেটের জয়েন্তাপুর উপজেলার বামনহাওড় গ্রামে। তিনিওই গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে। আসমা তার দুলা ভাই ধাপেরহাটের বকশিগঞ্জের নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার বাড়িতে বেড়াতে আসেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আসমা ও তার বোন দুলাভাইয়ের সঙ্গে পাশবর্তী নিজপাড়া গ্রামের ইয়াকুব আলীর বাড়িতে বিয়ের দাওয়াত খেতে যান। পরে রাতে তারা ব্যাটারী চালিত অটোবাইকের করে বাড়ি ফিরছিল। পথে আমবাগান সড়কের খামারপাড়া এলাকায় পেঁছিলে হঠাৎ করে আসমার ওড়না অটোবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে গলায় টান লেগে আসমা অটোবাইক থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। পরে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে আসমার মৃত্যু হয়।

ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

  •  
  •  
  •  
  •