ভারত সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি:
চার দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১০ এপ্রিল সোমবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তিনি।
এর আগে ৭ এপ্রিল শুক্রবার চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান শেখ হাসিনা। সেখানে ৩৬টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
সফরে হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাড়াও সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনে অবস্থান করেন।

