সামান্য ঝড়েই হেলে পড়েছে রূপপুর পারমাণবিক প্রকল্প স্ট্রাকচার

পাবনা প্রতিনিধি:
কালবৈশাখী ঝড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ক্রেন ভেঙে নির্মাণাধীন অস্থায়ী শেডের একটি লোহার স্ট্রাকচার কাত হয়ে পাশের ভবনের উপর হেলে পড়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের এক শ্রমিক জানান, মাটি সম্পূর্ণ না বসায় (পায়েলিং) রাতের বৃষ্টিতে পিলারের নিচের মাটি নরম হয়ে যায়। এ সময় ঝড়ো বাতাসে লোহার তৈরি পুরো স্ট্রাকচারটি কাত হয়ে পাশের ওয়ার্কশপের ছাদে গিয়ে পড়ে। তবে এ সময় ওয়ার্কশপ বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন স্ট্রাকচার হেলে পড়ার ঘটনা স্বীকার করে বলেন, এতে কেউ আহত হয়নি। বৃহস্পতিবার সকাল থেকে হেলে পড়া স্ট্রাকচারটি অপসারণের কাজ চলছে।

বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় প্রকল্পের নির্মাণাধীন ৭০ ফুট সীমানা প্রাচীর পড়ে যায় বলেও জানান তিনি।

  •  
  •  
  •  
  •  

Tags: