দেশের মানুষের গড় আয়ু ৭১ বছর ৬ মাস

নিজস্ব প্রতিবেদক:
দেশের মানুষের গড় আয়ু বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, বর্তমানে দেশের মানুষের গড় আয়ু ৭১ বছর ৬ মাস, যা গত বছর ছিল ৭০ বছর ৯ মাস।

২৫ এপ্রিল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির (একনেক) বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, ২০১৬ সালের হিসেবে দেশে মানুষের গড় আয়ু ছিল ৭০ বছর ৯ মাস এবং পুরুষের গড় আয়ু ছিল ৭০ বছর ৩ মাস, যা তার আগের বছর ছিল ৬৯ বছর ৪ মাস। অন্যদিকে নারীদের গড় আয়ু দাঁড়িয়েছে ৭২ বছর ৯ মাস, যা তার আগের বছর ছিল ৭২ বছর।

বিশ্বে বর্তমানে মানুষের গড় আয়ু ৭১ বছর ৪ মাস উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সে তুলনায় বাংলাদেশের মানুষের গড় আয়ু দুই মাস বেশি। এটি আমাদের জন্য ইতিবাচক।’

  •  
  •  
  •  
  •  

Tags: