রোববার হাওরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি:
হাওরে বানভাসি মানুষের দুর্গতি সরাসরি দেখতে সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার তিনি সুনামগঞ্জ সফর করবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আকস্মিক ঢলে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোণার হাওর তলিয়ে গেছে এই মাসের প্রথম ভাগে।

এতে বোরো ধানের ক্ষেত তলিয়ে যাওয়ার পাশাপাশি মারা গেছে বিপুল পরিমাণ মাছ ও হাঁস।

হাওরের ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ হচ্ছে। ত্রাণ ও পুনর্বাসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে তৎপর হতে বলা হয়েছে সোমবার মন্ত্রিসভার বৈঠক থেকে।

  •  
  •  
  •  
  •  

Tags: