শপথ নিলেন কুসিক মেয়র মনিরুল হক সাক্কু
নিজস্ব প্রতিবেদক:
শপথ নিলেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র বিএনপি-দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু।
১১ মে বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করানো হয়।
গত ৩০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন সাক্কু। এই নিয়ে টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন বিএনপি দলীয় এই প্রার্থী।
এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে পরাজিত করে সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন সাক্কু।

