তানোরে ভূমি অফিসে প্রবেশপথে বিড়ম্বনা

তানোর (রাজশাহী) প্রতিনিধি : 

মাসখানেক আগে রাজশাহীর তানোর ইউনিয়ন ভূমি অফিসের প্রবেশপথে ঝড়ে একটি নিম পড়ে। গাছটি অপসারণের জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তা দু’সপ্তা আগে চিঠি দেন। এরপরও গাছটি অপসারণের ব্যাপারে কোন পদক্ষেপ নেন নি উর্ধ্বতন কর্তৃপক্ষ। ফলে ভূমি সংশ্লিষ্টরা বিড়ম্বনায় পড়েছেন।

রোববার সরেজমিনে দেখা যায়, তানোর পৌর এলাকার আমশো মেডিকেলের পাশে তানোর ইউনিয়ন ভূমি অফিস অবস্থিত। অফিসের প্রবেশপথে একটি মিনগাছ পড়ে আছে। ডিজিটাল যুগে জরাজীর্ণ টিনের তৈরি অফিসটিতে নেই পানির লাইন। টয়লেট থাকলেও নোংরা। সেখানে পানি খরচের ব্যবস্থা নেই। অফিসের পিছনে আজো দেয়া হয় নি টেকসই সীমানা প্রচীর। ভিতরের ফাঁকা স্থানে বেশ কয়েকটা বিভিন্ন প্রকার গাছ রয়েছে। আশপাশে পরগাছা সহ জঙ্গলি গাছে ভরে গেছে। পরিস্কার করার কেউ নেই।

স্থানীয় বাসিন্দা আব্দুল মান্নান সরকার জানান, গত ১ মাস আগে অবহেলিত অফিসটির প্রবেশপথ জুড়ে কালবৈখাশী ঝড়ে একটি মাঝারি নিম গাছ পড়ে। এতে অফিসের ভিতরে কোন মোটরসাইকেল কিংবা মূল্যবান আসবাবপত্র ঢুকানো সম্ভব নয়। পায়ে হেঁটে মাথা নিচু করে সর্তক হয়ে কোনমতে প্রবেশ করা যাবে। কিন্তু এতে বিড়ম্বনায় রয়েছেন ভূমি সংশ্লিষ্ট কাজে নিয়োজিতরা। তিনি গাছ অপসারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এনিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম বলেছেন, ঝড়েপড়া গাছটি অপসারণের জন্য দু’সপ্তা আগে উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি করা হয়েছে। অনুমতি পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিষয়টি নিয়ে তানোর সহকারী কমিশনার (ভূমি)’র দায়িত্বরত কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মুহা: শওকাত আলী জানান, দেশের প্রচলিত বিধি অনুসারে গাছটি নিলামের ব্যবস্থা নেয়া হয়েছে। শ্রীঘই এ সমস্যার সমাধান হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: