দিনাজপুরে প্রেমিকযুগলের এক রশিতে আত্মহত্যা !
দিনাজপুর প্রতিনিধি:
প্রেম মানে না কোন জাতি ধর্ম বা বর্ণ প্রাণ বিসর্জন দিয়ে তারই প্রমান দিয়েছে প্রেমিকযুগল। এই রশিতে তারা গলায় ফাস দিয়ে করেছে আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে,দিনাজপুরের বিরল উপজেলায় সারাঙ্গাই পলাশবাড়ী শাকৈড় এলাকায়। মোহাম্মদ রনি (১৪) ও পূর্ণিমা রাণী (১৪) নামে এক প্রেমিকযুগলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।মোহাম্মদ রনি মুসলিম ও পূর্ণিমা রাণী হিন্দু পরিবারের সন্তান।
দিনাজপুর বিরল থানার পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ কবির জানান, এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমর সম্পর্ক উভয়ের পরিবার মেনে না নেয়ায় তারা আত্মহত্যা করেছে। তারা দু’জনই উপজেলার রঘুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

