তানোরে শীতার্তদেরকে ওয়ার্ল্ড ভিশনের কম্বল বিতরণ

তানোর, (রাজশাহী) সংবাদদাতা :

রাজশাহীর তানোরে আন্তজার্তিক বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,তানোর এডিপি’র উদ্দেগ্যে শীতার্ত ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের ওয়ার্ল্ড ভিশনের কার্যালয়ে কয়েকজন হতদরিদ্র বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোদন করা হয়।

উদ্ভোদনী অনুষ্ঠানে তানোর এডিপি’র এগ্রিকালচার প্রজেক্ট অফিসার গোলাম সাকলায়নের উপস্থাপনায় তানোর এডিপি’র ম্যানাজার মিঃ মাইকেল গোমেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঞাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এডিপি’র এডুকেশন প্রজেক্ট অফিসার নাথন চৌকিদার, তানোর সাহিত্য পরিষদের সভাপতি কবি অসিম কুমার সরকার, দৈনিক ভোরের ডাক ও দৈনিক বার্তার সাংবাদিক মিজানুর রহমান সহ ওয়ার্ল্ড ভিশন অফিসের কর্মকতা-কর্মচারীবৃন্দ।

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে একইদিনে শীতার্ত হতদরিদ্রদের মাঝে আট শতাধিক কম্বল বিতরণ করা হয়।

  •  
  •  
  •  
  •