দিনাজপুরে বন্যা পানি নেমে যাওয়ার সাথে বেড়েছে বিভিন্ন রোগের প্রাদূর্ভাব
শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর:
দিনাজপুরে বন্যার উন্নতি হয়েছে। পানি নেমে যাওয়া শুরু করলেও বেড়েছে বানভাসী মানুষের দূভোর্গ। পানিবন্দি ৬ লাখ বানভাসী মানুষ বিভিন্ন উচু স্থান,শিক্ষা প্রতিষ্ঠান ও ৩’শ ৮৪টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। পানি নেমে যাওয়ার সাথে বেড়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। গোবাদিপশু’র খাদ্যেরও চরম সংকট দেখা দিয়েছে। জ্বর-সর্দি,আমাশয়,ডায়রিয়া,পেটের পীড়াসহ বিভিন্ন রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে বানভাসী মনুষের। এজন্য স্থানীয় প্রশাসন এক’শ ২৫টি স্বাস্থ্য ক্যাম্প খুলেছে। বেসামরিক প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবিও চালিয়ে যাচ্ছে বানভাসী মানুষে বিনামূল্যে চিকিৎসা।
দিনাজপুরে বন্যায় এ পর্যন্ত ২৪ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। পানিতে ডুবে,সাপে কেটে এবং দেয়াল চাপায় তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী রাতভর বন্যা দুর্গত মানুষের সাহায্যে কাজ করে যাচ্ছে। ৫০ মিটার ভেঙে যাওয়া দিনাজপুর শহররক্ষা বাঁধের নির্মাণ কাজও চালিয়ে যাচ্ছে সেনাবাহিনীর বিশেষ দল।
বন্যায় দিনাজপুরের অধিকাংশ সড়ক ও মহাসড়ক পানির নীচে তলিয়ে যাওয়ায় সেসব সড়ক ও মহাসগকের অধিকাংশ স্থান ভেঙ্গে গেছে। এতে দিনাজপুর জেলার সঙ্গে বিভিন্ন উপজেলাসহ ঢাকার সাথে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রেল লাইন ডুবে যাওয়ায ৫ দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে পাবর্তীপুর-পঞ্চগড় রেল যোগাযোগ। হিলি স্থলবন্দর পানিতে তলিয়ে যাওয়ায় গত শনিবার থেকে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বানভাসী মানুষের আশ্রয় এবং বন্যায় পরিস্থিতি বেসামাল হয়ে পড়ায় দিনাজপুরের ২’শ ৬৮টি প্রাথমিক বিদ্যালয় ও এক’শ ৬৭টি মাধ্যমিক বিদ্যালয় ও কলেছে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ।
তবে নদীগুলোর পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ।
দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই নগদ ১১ লাখ টাকা ,২’শ ৭৫ মেট্রিক টন চাল ও দু’হাজার প্যাকেট( চিড়া,গুড়,মুড়ি,বিস্কুট) শুকনো খাবার বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করেছে। এছাড়াও বন্যার্তদের জন্য ৫০ লাখ টাকা এবং ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো পাঠিয়েছে জেলা প্রশাসন।
প্রশাসন ও বিভিন্ন সংগঠন ত্রাণ সহায়তায় এগিয়ে এলেও তা পর্যাপ্ত নয়,বলে অভিযোগ পানিবন্দি মানুষের।
এদিকে সেনাবাহিনীর জেএসি মেজর জেনারেল মাসুদ রাজ্জাক আজ বৃধবার দিনাজপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চেীধূরী এমপি সরজমিনে বন্যার্তদের খোঁজ-খবর দেয়ার পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।

