দিনাজপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে রোববার আসছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্ক:

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ স্মরণকালের বন্যা পরিস্থিতি সরজমিনে পরিদর্শনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা রোববার দিনাজপুরে আসছেন।
রোববার সকাল সাড়ে ১০টায তিনি দিনাজপুরে আসছেন তা নিশ্চিত করেছেন জেলা প্রশাসন।দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গোলাম রাব্বী জানান, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিনাজপুরের সদর এবং বিরল উপজেলায় বন্যা কবলিত দূর্গত এলাকা পরিদর্শন করবেন। এছাড়াও তিনি নিজ হাতে বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। এসময় তিনি সংক্ষিপ্ত ভাষণ দিবেন।

  •  
  •  
  •  
  •  

Tags: