ভারতে ট্রেন লাইনচ্যুত হয়ে বহু হতাহত

ভারতরে উত্তর প্রদশেে যাত্রীবাহী একটি ট্রনে লাইনচ্যুত হয়ে বহু মানুষ হতাহত হয়ছেনে।

শনিবার সন্ধ্যায় রাজধানী নয়া দিল্লি থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে মুজাফ্ফরনগরের খাওতালিতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং দেড়শ মানুষ আহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

এনডিটিভি বলছে, ওড়িষ্যার পুরি থেকে ছেড়ে আসা ট্রেনটি উত্তরখান্ডের হরিদ্বারের উদ্দেশ্যে যাচ্ছিল। ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: