কৃষি অর্থনীতির গ্রাজুয়েটদের চাকুরির সুযোগের দাবিতে বাকৃবিতে শিক্ষক ছাত্র রাস্তায়

আরিফুল ইসলাম, বাকৃবি থেকেঃ

বাংলাদেশ কর্ম কমিশনে (বিসিএস) কৃষি বিপণন অধিদপ্তরের অধীনে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালু, সরকারি সকল চাকুরির ক্ষেত্রে সাধারণ অর্থনীতির পাশাপাশি কৃষি অর্থনীতি গ্রাজুয়েটদের আবেদনের সম-অধিকার প্রদান, দেশের সকল গবেষণা প্রতিষ্ঠানে কৃষি অর্থনীতি পদ সৃষ্টি করে নিয়োগের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বিভিন্ন চাকরিতে কৃষি অর্থনীতির গ্রাজুয়েটদের ন্যায্য অধিকারের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে কৃষি অর্থনীতি ছাত্র আন্দোলন পরিষদের ব্যানারে অনুষদ সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক অবরোধ ওই মানববন্ধন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির সাথে অনুষদের শিক্ষকরাও একাত্মতা ঘোষণা করেন।

মানববন্ধনে অনুষদীয় ডিন প্রফেসর ড. মো. আব্দুল কুদ্দুছ, কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক পরেশচন্দ্র মোদক, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান, অধ্যাপক ড. ছাদেকা হক, কৃষি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, কৃষিব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সরকার, ছাত্র আন্দোলন পরিষদের আহবায়ক নাজমুল আলম শুভ সহ প্রায় তিন শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেন।

BAU Pic-1

মানববন্ধনে বক্তারা বিসিএস কৃষি বিপণন অধিদপ্তরের অধীনে স্বতন্ত্র ক্যাডার সার্ভিস চালু, সরকারি সকল চাকুরির ক্ষেত্রে সাধারণ অর্থনীতির পাশাপাশি কৃষি অর্থনীতি গ্রাজুয়েটদের আবেদনের সম-অধিকার প্রদান, দেশের সকল গবেষণা প্রতিষ্ঠানে কৃষি অর্থনীতি পদ সৃষ্টি করে নিয়োগের দাবি জানান। এসময় অবিলম্বে তাদের দাবি মানা না হলে আরো কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারি দেন বক্তারা।

 

  •  
  •  
  •  
  •  

Tags: