বেতন বৈষম্য নিরসনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্সদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি:
বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন ও অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্সরা।

বুধবার সকালে শহরের মাদ্রাসা মোড় এলাকায় বাংলাদেশ ইনস্টিটিউশান অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনকালে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুর রউফ, শিক্ষা প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী মাইনুল ইসলাম, গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী মকলেছুর রহমান ও বিদ্যুৎ বিভাগের প্রাক্তন নির্বাহী প্রকৌশলী আব্দুল কুদ্দুসসহ অন্যান্য সার্ভিস উন্নয়ন ইনস্টিটিউশানের সদস্যরা। বক্তারা বলেন, ৮ম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা প্রকৌশলীদের অবমূল্যায়ন ও চরম বেতন বৈষম্যের শিকার হয়েছে। এতে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।

বিষয়টি বিবেচনা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবী জানানো হয় মানববন্ধন থেকে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

  •  
  •  
  •  
  •  

Tags: