কুড়িগ্রামে বড়দিন পালন

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বিশেষ নিরাপত্তার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টধর্মের প্রধান উৎসব বড়দিন পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার সকালে রিভারভিউ মোড়স্থ প্রেসবিটেরিয়ান চার্চ এবং পুরাতন হাসপাতাল পাড়ায় বাংলাদেশ ইভানজেলিক্যাল চার্চে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন পাস্টর ফোরকান আল মসিহ এবং পাস্টর জন শাহিন আনোয়ার। এসময় চার্চ দু’টিতে যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আলোচনা করেন সিসেলিয়ে ঢাকি, সিমিয়ন সরকার, মিয়ান জাহাঙ্গীর, মাইকেল রবিন সরকার প্রমূখ।

এ ছাড়াও চার্চ দু’টিতে একে অপরের মাঝে উপহার প্রদান, শুভেচ্ছা বিনিময় ও কেককাটা অনুষ্ঠিত হয়। প্রেসবিটেরিয়ান চার্চে করা হয় ইশ^রের কাছে শিশু উৎসর্গ অনুষ্ঠান। বড়দিনের আনন্দকে চিরস্থায়ী করতে সেখানে এক দম্পতির বিয়ের আয়োজন করা হয়।

  •  
  •  
  •  
  •