নাটোরে পৌর নির্বাচনকে সুষ্ঠু করতে আইন শৃংখলা সভা
নাটোর প্রতিনিধি:
পৌর নির্বাচনকে সামনে রেখে নাটোরে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জীসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা ও পুলিশ প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখার জন্য বিশেষ নির্দেশ দেন।

