নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহী নিহত
নাটোর প্রতিনিধি:
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার একডালা এবং গুরুদাসপুর উপজেলার পুরানপাড়া এলাকায় পৃথক এই দুটি দূর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, সদর উপজেলার একডালা গ্রামের আব্দুল মজিদের ছেলে জাকির হোসেন এবং গুরুদাসপুরের বামনকোলা গ্রামের জমিন ফকিরের ছেলে জমসেদ আলী।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন জানান, শনিবার রাতে ইটভাটা শ্রমিক জাকির হোসেন সাইকেল নিয়ে একডালা নিজ বাড়িতে ফিরছিলন। এসময় নাটোর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস জাকির হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে, জেলার গুরুদাসপুরে পুরানপাড়া এলাকায় জমসেদ আলী নামের এক বাঁশ ব্যবসায়ী সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বামনপাড়া এলাকায় একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে।

