দিনাজপুরে ৩য় দিনেও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘর্ট অব্যাহতঃ যাত্রী সাধারণের চরম দূর্ভোগ

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ

দিনাজপুরে ৩য় দিনের মতো অব্যাহত রয়েছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। জেলার সব রুটে চলাচল বন্ধ রয়েছে যান চলাচল।এতে চরম দূর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ মানুষ।

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মোটর পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জের ধরে বুধবার রাত থেকে দিনাজপুর জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়। দিনাজপুর জেলা প্রশাসক আহবানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দদের নিয়ে বৃহস্পতিবার দুপুর দেড়টায় এক সমঝোতা বৈঠকে বসে। অবশেষে কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় আড়াই ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক।

এতে অব্যাহত থাকে দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। পরিবহন ধর্মঘট অব্যাহত থাকায় চরম দূর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ। তারা ভীড় করছে,রেল ষ্টেশনে গন্তব্যে স্থলে পৌছানোর জন্য।

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহন করা একটি বাসের সাথে তৃপ্তি পরিবহন নামে একটি বাসের সাইড দেয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্ররা এসে মোটর পরিবহন শ্রমিকদের মারধর করে ও বাস ভাঙচুর করে। এ সময় শ্রমিকরাও পাল্টা আক্রমণ করে, এতে ৫ শিক্ষার্থী ও ৩ শ্রমিক আহত হয়। এদের মধ্যে আহত ছাত্র নিবিড় ও সৌরভ এবং মোটর পরিবহন শ্রমিক ভোলা, তুহিন ও আফজালকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে রাস্তায় বাঁশ ফেলে ও টায়ার জ্বালিয়ে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরসহ দু’টি বাসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্ররা।

এই ঘটনার পর থেকেই দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ও দিনাজপুর সড়ক পরিবহন মালিক গ্রুপ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহ্বান করে এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্যাম্পাসের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

  •  
  •  
  •  
  •