রংপুরের পাঁচ উপজেলার ৭৩ শতাংশ পরিবারে বিদ্যুৎ নেই!

সনজিৎ কুমার মহন্ত, রংপুর প্রতিনিধি:
প্রতি ঘরে বিদ্যুৎ সুবিধা পৌছানোর লক্ষ্য নিয়ে সরকার কাজ করলেও এখনও অনেকের কাছেই বিদ্যুৎ অধরা। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর পাঁচ উপজেলার ৭৩ দশমিক ৭০ শতাংশ পরিবারে এখনও বিদ্যুৎ সুবিধা নেই। তবে গত চার মাসে এই সমিতির আওতায় প্রায় ২০ হাজার সংযোগ প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর আওতায় রয়েছে রংপুর ও গাইবান্ধার পাঁচটি উপজেলা। এর মধ্যে রংপুর জেলার মিঠাপুকুর, পীরগঞ্জ ও পীরগাছা এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও সাদুল্যাপুর উপজেলা। পবিস-১ এর বার্ষিক প্রতিবেদন ২০১৫ সূত্রে জানা গেছে এই পাঁচটি উপজেলার ৬৭ টি ইউনিয়নে মোট পরিবারের সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ৬৬৯ টি। এর মধ্যে আবাসিক সংযোগ দেয়া হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৯০৩ টি পরিবারে। বিদ্যুৎ বিহীন রয়েছে ৩ লাখ ৮০ হাজার ৭৬৬ টি পরিবার। হিসেব অনুযায়ী ২৬.৩০ শতাংশ পরিবারে রয়েছে বিদ্যুতের আলো। আর ৭৩.৭০ শতাংশ পরিবারে বিদ্যুতের আলো নেই।

প্রতিবেদন সূত্রে আরো জানা গেছে, ২০১৫ সালের জুন মাস পর্যন্ত বিভিন্ন শ্রেণির ১ লাখ ৪৮ হাজার ৩২৬ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধা পেয়েছে আর ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত গ্রাহক সংখ্যা দাড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪০ জন। সে হিসেবে মাত্র ৪ মাসে গ্রাহক বেড়েছে ২০ হাজার ৩১৪ জন। ২০১৫ সালের অক্টোবর মাস পর্যন্ত মোট বিদ্যুৎ লাইন নির্মান করা হয়েছে ৪ হাজার ১৯৭ দশমিক ০০৫ কিলোমিটার। আর ২০১৫ সালের জুন মাস পর্যন্ত এই নির্মিত লাইরে সংখ্যা ছিল ৩ হাজার ৮০৭ দশমিক ১৪০ কিলোমিটার। সে হিসেবেও গত ৪ মাসে নির্মান করা হয়েছে প্রায় ৩৯০ কিলোমিটার বিদ্যুৎ লাইন। গত চার মাসের হিসেবে বিদ্যুৎ সংযোগের হার অনেক বেশী হলেও এখনও বাকী পরিবারগুলোতে মতভাগ বিদ্যুৎ সুবিধা পৌচাতে আরো দীর্ঘ সময় লাগতে পারে বলেই মনে করছেন সচেতন মহল।

তবে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. নূরুর রহমান বিদ্যুৎ সুবিধা থাকা সত্ত্বেও যারা সংযোগ গ্রহণ করেন নাই তাদের ংযোগ গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন। এদিকে সমিতি বোর্ডের সভাপতি আনিছুর রহমান রোকন জানান, এই এলাকায় ইতোমধ্যে ৯১৩৯ জন সেচ গ্রাহককে সংযোগ প্রদারে মাধ্যমে অত্র অঞ্চলে খাদ্য উৎপাদনে ব্যাপক ভুমিকা পালন করে আসছে।
সূত্রে আরো জানা গেছে, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর হিসেব অনুযায়ী গত অক্টোবর মাস পর্যন্ত মোট গ্রাহকের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৬৪০ জন। এর মধ্যে আবাসিক গ্রাহক ১ লাখ ৩৫ হাজার ৯০৩ জন, বানিজ্যিক গ্রাহক ১৮ হাজার ৮০৩ জন, জিপি ২১৪৩ জন, রাস্তার বাতি ১২১ জন, সি.আই ২৫২৯ জন, গভীর নলক’প ৯৪৫ জন, অগভীর নলক’প ৮১৫৭ জন এবং এলএলপি ৩৯ টি।

তবে এই পাঁচ উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলেও আশা প্রকাশ করেন সরকারি দলের নেতৃবৃন্দ। অন্যদিকে সচেতন মহল আশা করছেন এই সংযোগ প্রদানের ক্ষমতা আরো বাড়াতে হবে না হলে শতভাগ বিদ্যুৎ প্রদানের লক্ষ্যমাত্রা অর্জন অনেক কঠিন হয়ে পড়বে। এ ব্যাপারে তারা মাননীয় প্রধানমন্ত্রীসহ বিদ্যুৎ বিভাগের উধ্বৃতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

  •  
  •  
  •  
  •