কুড়িগ্রামের উলিপুরে আওয়ামীলীগ অফিসে অগ্নিসংযোগ

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাত পৌণে ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ফায়ার সার্ভিস। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গোলাম হোসেন মন্টু বলেন, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কর্মী সমর্থকরা এই আগুন লাগিয়েছে। আগুনে অফিসের টেলিভিশন, আসবাবপত্র ও ব্যানার-ফেস্টুন পুড়ে গেছে।

তবে বিএনপি প্রার্থী আবুল আলা তারিক চৌধুরী এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আওয়ামীলীগ নিজেই এই ঘটনা ঘটিয়ে তাদের হয়রানী করছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন জানান, আওয়ামীলীগের অভিযোগের প্রেক্ষিতে ৪জনকে আটক করে জিজ্ঞসাবাদ করা হচ্ছে।

  •  
  •  
  •  
  •