তানোরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত

তানোর (রাজশাহী) প্রতিনিধি :

‘আমরা হবো জয়ী, আমরা দুর্বার, ডিজিটাল বাংলা বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোরে পালিত হয়েছে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা. শওকাত আলী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা শামীম আহম্মেদ, প্রাণি সম্পদ কর্মকর্তা আব্দুল মজিদ, সমাজসেবা কর্মকর্তা মতিনুর রহমান, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শরিফুল আলম প্রমুখ।

সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইসিটি প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রজেক্টরের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরা হয়।

  •  
  •  
  •  
  •