দিনাজপুরে বেইলী সেতু ভেঙ্গে সার বোঝাই ট্রাক নদীতেঃ যোগাযোগ বিচ্ছিন্ন

শাহ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ

দিনাজপুরের চিরিরবন্দরে কাকঁড়া নদীর বেইলীব্রিজ ভেঙে সার বোঝাই ট্রাক নদীতে নিমজ্জিত হয়েছে। এর ফলে ট্রাক চালক ও হেলপার আহত হলেও ঘটেনি বড় ধরনের কোন ঘটনা।এ কারণে বিচ্ছিন্ন রয়েছে দিনাজপুর-পাবর্তীপুর সড়ক যেগাযোগ ব্যবস্থা। এতে চরম বিপাকে পড়েছে যাত্রী সাধারণরা। ব্রিজের দু’পাশে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টায় কারেন্টহাট নামক স্থানে কাকঁড়া নদীতে ঘটে এ দূর্ঘটনা। এ ঘটনায় ট্রাক (চুয়াডাঙ্গা-ট ১১-০২৫৪ নম্বর) চালক ও হেলপার আহত হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে ব্রিজের মাঝখানে সার বোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। পরে স্থানীয়রা দৌড়ে আসলে ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার করা হয়। ‘

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জানান,ব্রিজটির মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে।এর দু’পাশে সিগনাল সাইনবোর্ড লাগানো রয়েছে। ব্রিজটিতে পাঁচ টনের বেশি ওজনের যানবাহন চলাচল নিষেধ। কিন্তু দুর্ঘটনা কবলিত ট্রাকটি (৭০০ বস্তা) ৩৫ টন সার নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পড়ে। ব্রিজটি নতুন করে নির্মানের জন্য জাইকা প্রকল্পে টেন্ডার হয়েছে। আগামী এক মাসের মধ্যে ব্রিজটির কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

  •  
  •  
  •  
  •