কলেজ হোস্টেল থেকে নেপালি শিক্ষার্থীর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:

ঢাকার পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেল থেকে এক নেপালি শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ওই ডেন্টাল কলেজ ভবনের পাশে হোস্টেল থেকে বিনিশা শাহ নামের ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। বিনিশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।

পাইওনিয়ার ডেন্টাল কলেজটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানা এলাকায়। ওই থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানিয়েছেন, দুপুরে তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।

বিনিশা শাহ ওই ডেন্টাল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। কলেজে আজ তার পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা শেষ হওয়ার আধা ঘণ্টা আগেই সে হল থেকে বেরিয়ে যায়। পরে হোস্টেল থেকে তার লাশ উদ্ধার হয়।

  •  
  •  
  •  
  •