সাদুল্যাপুরে মাটিকাটতে গিয়ে নিজের কোদালের আঘাতে শ্রমিক নিহত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় ইটভাটায় মাটি কাটতে গিয়ে নিজের কোদালের আঘাতে মোমিনুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সাদুল্যাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ঢোলভাংগার (পাইকা) এলাকার সুজা চেয়ারম্যানের (এনএ বিক্সস) নামের ইটভাটায় রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত মোমিনুল ইসলাম সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ী গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় মোমিনুল ইসলাম ঢোলভাঙ্গা (এনএ বিক্সস) ইটভাটায় মাটি কাটতে যান। মোমিনুল ইসলাম অন্য শ্রমিকদের সঙ্গে উচু জায়গায় মাটি কাটতে ছিলেন। দুপুরে মাটি কাটার এক পর্যায়ে হঠাৎ করে কোদাল খুলে মোমিনুলের মাথায় পড়ে। এতে মোমিনুলের মাথায় গুরুত্বর জখম হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে, বিষয়টি তিনি শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

  •  
  •  
  •  
  •